
আইনেট প্রতিনিধিঃ নির্বাচন-পরবর্তী অশান্তির আবহে ১১ মহারানী–তেলিয়ামুড়া এডিসি কেন্দ্রে বিজেপির শক্তিকেন্দ্র এবং সংখ্যালঘু মোর্চার খোয়াই জেলা সভাপতি রশিদ মিয়া সহ বেশ কিছু কর্মীদের বাড়িতে হামলা চালিয়েছিল তিপ্রামথা আশ্রিত দুস্কৃতিরা। পরিস্থিতির চাপে একাধিক বিজেপি কর্মী-সমর্থক বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন তেলিয়ামুড়া থানার অন্তর্গত জারুইলং গেস্ট হাউসে। সোমবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। সঙ্গে ছিলেন ত্রিপুরা বিধানসভার মূখ্যসচেতক কল্যাণী সাহা রায় এবং বিজেপি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ বিজেপির একঝাক নেতৃত্ব। প্রথমে তাঁরা ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি সহ ক্ষতিগ্রস্ত দলীয় কার্যালয়টি পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন তাঁরা। পরবর্তী পর্যায়ে জারুইলং গেস্ট হাউসে আশ্রয় নেওয়া কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রীরা।