img


রামঠাকুর সেবা মন্দিরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন


আইনেট  প্রতিনিধিঃ  সোমবার অক্ষয় তৃতীয়া। দেশের সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ অতিথি হলো এই অক্ষয় তৃতীয়া। বিশ্বাস অনুসারে এই দিনেই শুরু হয়েছিল সত্যযুগ ।এ ছাড়া এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন পরশুরাম। অপরদিকে মহর্ষি বেদব্যাস মহাভারত রচনা শুরু করেছিলেন এই দিনেই।   আবার বৈশাখ মাসের শুক্লা পক্ষের এই তৃতীয়া তিথিতেই মাতৃ জঠরে জন্মগ্রহণ করেছিলেন পরম দয়াল রামঠাকুর ।এই একই দিনে ১৩৫৬ বঙ্গাব্দের ১৮ই বৈশাখ বৃহস্পতিবার বেলা 1:30 মিনিটে বাংলাদেশের নোয়াখালী জেলার চৌমুহনীতে দেহ রক্ষা করেছিলেন তিনি ।   রাম ঠাকুরের দিব্য জীবনের বিশেষ বিশেষ ক্ষেত্রে এই শুভ অক্ষয় তৃতীয়া দিনটি চিন্ময় ভাবে জড়িয়ে রয়েছে। তাই রাম ঠাকুরের ভক্তবৃন্দ এই দিনটি বিশেষভাবে পালন করে থাকেন ।এই উপলক্ষে সোমবার রাজধানীর বনমালীপুরের রামঠাকুর সেবা মন্দিরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এদিন সকালে বাল্য ভোগ ,ঠাকুরের স্নান ,ধর্মীয় সংগীতানুষ্ঠান প্রভৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুরে আয়োজন করা হয় বিশেষ পূজা অর্চনা ।এদিন বনমালীপুর রামঠাকুর সেবা মন্দিরের এক কর্মকর্তা এই সংবাদ জানান ।তিনি জানান ,সোমবার সন্ধ্যায় অক্ষয় তৃতীয়া উপলক্ষে মন্দিরে সত্যনারায়ণ পূজা আয়জনের ব্যবস্থা রাখা হয়েছে। এই সমস্ত মাঙ্গলিক অনুষ্ঠানে জাতি ,ধর্ম ,বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করেন তিনি।