img


: রাজ্য সফরে আরএসএস প্রধান মোহন ভাগবত :


আইনেট  প্রতিনিধিঃ  সোমবার তিন দিনের জন্য রাজ্য সফরে এসেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা আরএসএস প্রধান মোহন ভাগবত ।রাজ্য সফরকালে তিনি পশ্চিম জেলার মোহনপুরের ফকিরা মুড়ায় নবনির্মিত চিন্ময়ী সৌন্দর্য মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করবেন এবং কুম্ভ অভিষেক অনুষ্ঠানে যোগদান করবেন। এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু ,মহারাষ্ট্রের রাজ্যপাল জিষ্ণু দেব বর্মন সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। উল্লেখ্য ভাগবত চিনময় মিশন ইন্টারন্যাশনালের অধীনে চিন্ময় সেবা ট্রাস্ট মোহনপুরের ফকিরা মুড়ায় মা চিনময়ী সৌন্দর্য মন্দির গড়ে তুলেছে। এই মন্দিরটি কালো পাথরের ২৭ টি পিলারে নির্মিত যা হিন্দু জ্যোতিষ শাস্ত্রের ২৭টি নক্ষত্রকে উপস্থাপন করে। এদিকে জানা গেছে, রাজ্য সফরকালে বিভিন্ন বিষয় নিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবত রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সহ অন্যান্য বিশিষ্টদের সাথে বৈঠক করবেন ।আরএসএস প্রধানের এই সফর রাজনৈতিক দিক থেকেও গভীর তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিভিন্ন মহল।