img


এ ডি সি নির্বাচনের দিন বিধায়কের গাড়ি ভাঙচুর, তিনজন গ্ৰেপ্তার


 আইনেট  প্রতিনিধিঃ    গত ১২ ই এপ্রিল রাজ্যের এডিসি নির্বাচন ছিল। নির্বাচন কে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় শাসক দল বিজেপি ও তিপ্রা মথার মধ্যে  গন্ডগোল হয়। তারমধ্যে উদয়পুর মহকুমায় তুলামুড়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় মথার বেশকিছু কর্মী ও সমর্থকরা মিলে বুথ দখল করার খবর পেয়ে মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় ঘটনাস্থলে ছুটে গেলে সেখানে বিধায়কের উপর আক্রমণ করার জন্য তিপ্রা মথার সমর্থকরা ঐক্যবদ্ধ হয়েছিল। ইতিমধ্যে বিধায়ক ঘটনা উপলব্ধি করতে পেরে সেখান থেকে গাড়ি নিয়ে চলে আসার পথে তার গাড়ির পিছনের দিকে ঢিল মারা হয়।আর এতে গাড়ির বেশ ক্ষতি হয়। পরবর্তী সময়ে বিধায়ক অভিষেক দেবরায় থানায় মামলা দায়ের করেন।সোমবার পুলিশ উদয়পুর কয়লার মাঠ সংলগ্ন এলাকা থেকে তিনজনকে আটক করেছে। উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় সাংবাদিকদের সামনে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন নির্বাচনের দিন বিধায়কের গাড়ি ভাঙচুরের ঘটনায় তিনজনকে পুলিশ আটক করেছে।এরা হল বিবেকানন্দ দেববর্মণা,নারায়ন জমাতিয়া ও মনিসাধন জমাতিয়া।আটক তিনজনকে মেডিকেল চেকআপ করে আদালতে প্রেরন করা হয়।পুলিশ রিমান্ডের জন্য আবেদন করা হয়।এই ঘটনায় আর কারা কারা যুক্ত আছে কিনা সেটা ও পুলিশ দেখছে।