img


ভগৎ সিং যুব আবাসে ছুটে যান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা


আইনেট  প্রতিনিধিঃ    আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যা খুশি তা করা কোনমতেই বরদাস্ত করা হবে না। সোমবার সন্ধ্যা রাতে ভগৎ সিং যুব আবাসে বিভিন্ন প্রান্ত থেকে এসে আশ্রয় গ্রহণকারীদের সাথে দেখা করে এই কথা জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।সোমবার সন্ধ্যার বিমানেই কলকাতা থেকে রাজ্যে ফিরে আসেন তিনি। সন্ধ্যা রাতে ভগৎ সিং যুব আবাসে ছুটে যান তিনিকথা বলেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মথা সমর্থকদের হামলার শিকার হয়ে আসা বিজেপি কর্মী সমর্থকদের সাথে ।এদিন এই সমস্ত ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন ,নির্বাচনোত্তর সন্ত্রাসের ইতিহাস মুছে ফেলা প্রয়োজন ।২০২১ সালেও এডিসি নির্বাচনের পর এই ধরনের ঘটনা ঘটেছে ।পূর্বতন সরকার গুলোর সময়েও এই ঘটনা ঘটত। সভ্য সমাজে এই ধরনের ঘটনা মানায় না ।মুখ্যমন্ত্রী আরও জানান ,মঙ্গলবার তিনি রাজ্যের স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব ,আইন সচিব সহ উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে এক বৈঠকে মিলিত হবেন। বৈঠক শেষে আইন শৃঙ্খলা সুরক্ষার প্রশ্নে সরকারের সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এই ধরনের প্রতিক্রিয়ার পর বিভিন্ন মহলের অভিমত ,এডিসি নির্বাচনের পর নির্বাচনোত্তর সন্ত্রাস নিয়ে অত্যন্ত কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন মুখ্যমন্ত্রী।