img


ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়


আইনেট  প্রতিনিধিঃ     স্বাধীনতার পর থেকেই বঞ্চিত করে রাখা উত্তর পূর্বাঞ্চলকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্ট ইস্ট পলিসির মাধ্যমে তুলে ধরার প্রয়াস নেওয়া হয়েছে। এর অন্যতম ক্ষেত্র হিসেবে বেছে নেওয়া হয়েছে পর্যটনকে। উত্তর পূর্বাঞ্চলের সাথে রাজ্যের পর্যটনকেও আরো বিকশিত করার লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকারের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে বিভিন্ন ফোরাম। এরই একটি ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরাম। এদিন রাজধানীর একটি বেসরকারি হোটেলে এই ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার ,ত্রিপুরা পর্যটন উন্নয়ন ফোরামের সভাপতি পরীক্ষিত দে সহ অন্যান্যরা । এই বার্ষিক সাধারণ সভা উদ্বোধন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য ।সম্মেলনে রাজ্যে পর্যটনের বিকাশে বিভিন্ন বেসরকারি উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয় ।এই সম্মেলন প্রসঙ্গে রাজ্যের রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য জানান ,রাজ্যের পর্যটনের বিকাশে ত্রিপুরা পর্যটন উন্নয়ন ফোরাম দীর্ঘদিন ধরে কাজ করে চলছে।