img


বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মৃত জওয়ানের


আইনেট  প্রতিনিধিঃ    ডিউটি সেরে বাড়ি ফিরে বৈদ্যুতিন পাখায় বিদ্যুৎ সংযোগ করতে গিয়েছিলেন এক সিআরপিএফ জওয়ান। সেই সময় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে গুরুতর আহত হন তিনি ।শব্দ পেয়ে বাড়ির অন্যান্য লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিআরপিএফ জওয়ান কে মৃত বলে ঘোষণা করেন ।মৃত জওয়ানের নাম মিথিলেশ রায় ।সিআরপিএফ এর ১২৪ নম্বর ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন তিনি ।তার কর্মস্থল ছিল শালবাগান কার্যালয়ে ।তার বাড়ি রায়পুরে ।  আগরতলায় গোয়ালা বস্তি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি ।বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য বেসরকারী হাসপাতাল থেকে মৃত জওয়ানের দেহ জিবি হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয় ।জিবি হাসপাতালের মর্গে এনসিসি থানার এক আধিকারিক এই সংবাদ জানান।    এদিন সিআরপিএফ এর আধিকারিকরা জিবি হাসপাতালের মর্গে ছুটে যান। তারা নিহত জোয়ানের মরদেহে পুষ্পার্ঘ অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান ।