
আইনেট প্রতিনিধিঃ এবছর সিবিএসই মাধ্যমিক পরীক্ষায় কমলপুর বিদ্যাজ্যোতি ইংরেজি মাধ্যম দ্বাদশ বিদ্যালয় থেকে সারা রাজ্যে প্রথম হয়েছে প্রাচী পাল, ষষ্ঠ হয়েছে তীর্থঙ্কর সাহা ও নবম স্থান অধিকার করেছে রুদ্র দত্ত। স্বাভাবিক ভাবেই এই তিনজন কমলপুরের নাম উজ্জ্বল করেছে। আজ বেলা বারোটা নাগাদ এই তিনজন কৃতি ছাত্রছাত্রীকে সম্বর্ধনা জ্ঞাপন করলো কমলপুর বিদ্যার্থী এডু সল্যুশন নামক একটি ফাউন্ডেশন। কৃতিদের উত্তরীয় ও মানপত্র দিয়ে তারা অভ্যার্থনা জানায়। উপস্থিত ছিলেন ফাউন্ডেশন 'র ডিরেক্টর বিপুল দাস, এসোসিয়েট সদস্য ভাস্কর শীল প্রমুখ। ফাউন্ডেশন 'র পক্ষ থেকে কৃতিদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। পাশাপাশি আশ্বাস দেওয়া হয়েছে ফাউন্ডেশন 'র যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তারজন্য তারা প্রস্তুত।