img


গ্রেপ্তার পাঁচ ছিনতাইবাজ


আইনেট  প্রতিনিধিঃ    ছিনতাইবাজদের একটি চক্র রাজধানীর বিভিন্ন প্রান্তে ফিল্মি কায়দায় ছিনতাই এর ঘটনা সংঘটিত করে চলছিল। এই চক্রটি গাড়ি নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে ঘোরাঘুরি করত। সুযোগ পেলেই অসহায় মানুষদের গাড়িতে তুলে অপহরণ করত ।এরপর গাড়ির মধ্যেই মারধর করে টাকা, মোবাইল সহ অন্যান্য জিনিসপত্র ছিনতাই করতো ।এমনই একটি অভিযোগ জমা পড়ে পূর্ব থানার পুলিশের কাছে। সম্প্রতি রাজধানীর টাউনহলের সামনে এই ঘটনাটি ঘটে  ৩-৪ জন ছিনতাইবাজ সাদা রংয়ের একটি গাড়িতে এক ব্যক্তিকে জোরপূর্বক তুলে নিয়ে মারধর করে তার টাকা পয়সা ও মোবাইল ছিনতাই করে ।অভিযোগ পেয়ে পূর্ব থানার পুলিশ ও সি সুব্রত দেবনাথের নেতৃত্বে তদন্ত শুরু করে ।তদন্তে নেমে পুলিশ স্মার্ট সিটির সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে সংশ্লিষ্ট গাড়িটিকে সনাক্ত করে। পুলিশ গাড়ি চালক শরিফ মিয়াকে গ্রেফতার করে ।তার বাড়ি রাজধানীর বর্ডার গোল চক্কর এলাকায় ।তাকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ সংশ্লিষ্ট ছিনতাই কাণ্ডে জড়িত আরও তিনজনের নাম পায় ।বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তর গেটের সামনে থেকে তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ।ধৃতরা হলো রাজেশ দাস ,বাড়ি বর্ডার গোল চক্কর, অঙ্কুর নম ,বাড়ি ভট্টপুকুর এলাকায় এবং শুকদ্বীপ চৌধুরী ,বাড়ি ওল্ড কালীবাড়ি কৃষ্ণনগর এলাকায় ।শুক্রবার পূর্ব থানার ওসি এই সংবাদ জানান।   এদিন পূর্ব থানার পুলিশ আধিকারিক সুব্রত দেবনাথ আরো জানান ,গাড়িটি ধৃত অভিযুক্ত বর্ডার গোল চক্কর এলাকার শরীফ মিয়ার পিতার ।