
আইনেট প্রতিনিধিঃ নিজ বিধানসভা কেন্দ্রের ৮ টাউন বড়দোয়ালী মন্ডল কমিটির কার্যালয়ে পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।মুখ্যমন্ত্রীকে কার্যালয়ে স্বাগত জানান ৮ টাউন বড়দোয়ালী মন্ডল কমিটির সভাপতি শ্যামল দেব ,কাউন্সিলর অভিজিৎ মল্লিক ,বিজেপির সদর শহর জেলা সভাপতি অসীম চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।এদিন মন্ডল কার্যালয়ে উপস্থিত কর্মী সমর্থকদের সাথে ঘরোয়া বৈঠকেও মিলিত হন মুখ্যমন্ত্রী। কর্মীর সমর্থকদের কাছ থেকে তার নিজ বিধানসভা এলাকার উন্নয়নমূলক কাজকর্মের খোঁজখবর সংগ্রহ করেন। চলমান উন্নয়নমূলক কাজগুলির গতিপ্রকৃতি নিয়েও বিস্তারিত জানকারি নেন মুখ্যমন্ত্রী ।পাশাপাশি নিজ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি নিগম ওয়ার্ডের কর্পোরেটরদের সাথেও কথা বলেন তিনি। উন্নয়নমূলক কাজকর্ম গুলিকে ত্বরাম্বিত করার ক্ষেত্রে কি কি করণীয় সে সম্পর্কে উপদেশ দেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, কাজের চাপে সময় করে মন্ডল কার্যালয়ে নিয়মিত আসতে পারেন না । আজ সময় পেয়ে ছুটে এসেছেন। মুখ্যমন্ত্রী জানান ,আগরতলা পৌর নিগমের নির্বাচন আসন্ন ।নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই প্রাথমিকভাবে প্রস্তুতি নিতে কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এদিন তার নিজ বিধানসভা কেন্দ্রের কর্মী সমর্থকদের শুভ বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী ।মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ৮ টাউন বড়দোয়ালী মন্ডল কমিটির কার্যালয়ে উপস্থিত কর্মী সমর্থক এবং নেতৃবৃন্দের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষ্য করার মতো