
আইনেট প্রতিনিধিঃ বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পে রেহাই পেল রাজধানীর ব্যস্ততম জগন্নাথ বাড়ি এলাকা ।সোমবার দুপুরে হঠাৎই জগন্নাথ বাড়ি মন্দিরের সামনে বিদ্যুতের একটি ট্রান্সফরমারে আগুন লাগে ।বিদ্যুতের ট্রান্সফরমারটি জগন্নাথ বাড়ির উল্টোদিকে নেহেরু পার্কে ছিল ।ট্রান্সফরমার থেকে ঠিক ১৫ হাত দূরেই একটি বিয়ে বাড়ির অবস্থান। এর পাশেই রয়েছে একদিকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিজিওনাল অফিস এবং অন্যদিকে রাজবাড়ি। এমন একটি গুরুত্বপূর্ণ স্থানে হঠাৎ করে ট্রান্সফরমার থেকে কালো ধোয়া নির্গত হতে দেখে উপস্থিত জনসাধারণের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় দমকলের অফিসে । খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে তৎপরতার সাথে আগুন আয়ত্তে আনেন ।এদিন দমকলের কর্মীরা জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়নি। ট্রান্সফরমারের ঠিক নিচেই ছিল আবর্জনারস্তুপ। বিদ্যুতের গোলযোগ থেকেই ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে অভিমত দমকল কর্মীদের। এদিকে এলাকাবাসী সূত্রে জানা গেছে ,রবিবার বিকেল থেকেই ট্রান্সফরমারটিতে গোলযোগ চলছিল। রবিবার সন্ধ্যার দিকে একাধিক বার ট্রান্সফরমারটি থেকে বিকট শব্দে ধোঁয়াও নির্গত হয়েছিল ।বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়।