img


 ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এলাকার একাধিক পানবাগান।


আইনেট  প্রতিনিধিঃ     ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এলাকার একাধিক পানবাগান। ঝড়ের তীব্র দমকা হাওয়া ও বৃষ্টিতে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বটতলী গ্রাম পঞ্চায়েতের পানচাষীরা।  স্থানীয় পানচাষী অর্জুন দে’র বাগান প্রায় সম্পূর্ণভাবে লণ্ডভণ্ড হয়ে যায়। একইভাবে চাষী দিলীপ দাসের পানবাগানেও ব্যাপক ক্ষতি হয়েছে। বহু কষ্টে গড়ে তোলা তাদের জীবিকার একমাত্র অবলম্বন মুহূর্তের ঝড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।  সংবাদমাধ্যমের সামনে নিজের ক্ষতির কথা জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অর্জুন দে। তিনি জানান, “ঝড়ের কয়েক মিনিটেই সব শেষ হয়ে গেল, এখন কীভাবে সংসার চলবে বুঝতে পারছি না।” অন্যদিকে দিলীপ দাসও একই সুরে বলেন, “বাগানটাই ছিল একমাত্র ভরসা, এখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছি।”   এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুই চাষীই ত্রিপুরা সরকারের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। তাদের দাবি, দ্রুত ক্ষতিপূরনের ব্যবস্থা না হলে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।