img


ঘাঁটি বাজার সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনা।


আইনেট  প্রতিনিধিঃ     কমলপুর মহকুমার ঘাঁটি বাজার সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনা।  দ্রুতগতির দৌড়ে দুঃসাহসিক ওভারটেকের মাশুল দিতে হল এক পরিবারকে—রক্তাক্ত হল বাবা-ছেলে, আহত আরও ৪ জন যাত্রী।

ঘটনার বিবরণে জানা যায়,   কলাছড়ি থেকে হালহালি যাওয়ার পথে বাইকে করে যাচ্ছিলেন সুমন ঘোষ (৩৪) ও তার অপ্রাপ্তবয়স্ক ছেলে। পথিমধ্যে একটি ওয়াগনার গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে বাইকটি।

ঠিক সেই সংকটময় মুহূর্তে কুলাই থেকে কমলপুরের দিকে যাত্রী নিয়ে আসা একটি ইলেকট্রিক ট্রিও গাড়ি সামনে চলে আসায় সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। ফলে ওই ট্রিও গাড়িটিও দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। এতে গাড়িতে থাকা ৪ জন যাত্রী আহত হন, যদিও তারা প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরে যান।

দুর্ঘটনায় সবচেয়ে গুরুতর জখম হন বাইক চালক সুমন ঘোষ— এবং অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে কুলাই জেলা হাসপাতালে রেফার করা হয়। অন্যদিকে তার ছেলের কমলপুর BSM হাসপাতালে  চিকিৎসা চলছে।