img


: গতিবেগ ছিল ঘন্টায় ৭৪ কিলোমিটার, কালবৈশাখীর দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি রাজধানীর বিভিন্ন এলাকায় :


আইনেট  প্রতিনিধিঃ  মঙ্গলবার সকালেই রাজধানীতে রীতিমত পরাক্রম প্রদর্শন করল দাপুটে কালবৈশাখী ঝড়। আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস জারি করেছিল। সোমবার এক কমলা সর্তকতা বার্তা জারি করে জানিয়েছিল ,পশ্চিম জেলার উপর দিয়ে বজ্রবিদ্যুৎ সহ প্রচন্ড ঝড় বয়ে যেতে পারে। বাতাসে গতিবেগ থাকতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায়। মঙ্গলবার সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। সেই সাথে মাঝে মাঝে দমকা হাওয়া বইছিল। এদিন সকাল আটটা ছাব্বিশ মিনিট থেকে শুরু হয় কালবৈশাখীর দাপট ।   বাতাস,শিলা বৃষ্টি আর বজ্রবিদ্যুতের হাত থেকে বাঁচতে পথ চলতি মানুষজন যে যেদিকে পারেন আশ্রয় গ্রহণ করেন ।আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে ৮ঃ৩৩ থেকে ৮ঃ৪২ মিনিট পর্যন্ত রাজধানীর উপর দিয়ে ঘন্টায় ৭৪ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। কালবৈশাখীর দাপটে রাজধানীর বেশ কিছু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ।দক্ষিণ রামনগর এলাকায় ঝড়ের প্রকোপে প্রায় ২০টির মত ঘর ক্ষতিগ্রস্ত হয়। দক্ষিণ রামনগরে মূল রাস্তায় প্রকাণ্ড আমগাছ ভেঙে পড়লে যান চলাচল ব্যাহত হয় ।একটি ইলেকট্রনিক অটো গাড়ির ঠিক সামনে ভেঙে পড়ে প্রকাণ্ড গাছ ।বরাত জোরে প্রাণে বেঁচে যান গাড়ির চালক এবং একমাত্র যাত্রী। তিনি এই অটোয় চেপে আর কে নগর যাচ্ছিলেন ।তিনি জানান ,প্রচন্ড ঝড় জল থেকে বাঁচতে সড়ক সংলগ্ন আম গাছের তলায় গাড়িটি দাঁড় করাতে চাইছিলেন চালক ।আর অল্প কিছুক্ষণের মধ্যেই গাছের প্রকাণ্ড একটি ডাল গাড়ির সামনে ভেঙে পড়ে ।ভাগ্য জোরে তিনি এবং চালক বেঁচে গেছেন বলে জানান তিনি।