img


: শ্রম দপ্তরে ৫ দফা দাবিতে ইট ভাটা শ্রমিক ইউনিয়নের ডেপুটেশন :


আইনেট  প্রতিনিধিঃ  পাঁচ দফা দাবির ভিত্তিতে বুধবার শ্রম দপ্তরে ডেপুটেশন প্রদান করল সি আই টি ইউ অন্তর্ভুক্ত ত্রিপুরা ইট ভাটা শ্রমিক ইউনিয়ন ।দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো ,ইটভাটা শ্রমিকদের কাজের প্রাপ্য মজুরি প্রদান, বহি রাজ্য থেকে কয়লা আনার ক্ষেত্রে সমস্যা দূরীকরণ ,বিভিন্ন প্রকল্পে শ্রমিকদের সুযোগ প্রদান, শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা প্রমূখ ।এদিন এই ডেপুটেশন প্রদান কর্মসূচিকে কেন্দ্র করে শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রম দপ্তরের সামনে মিছিল এবং বিক্ষোভ প্রদর্শন করা হয় ।এই কর্মসূচিতে সিআইটিইউ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই এই কর্মসূচিতে সামিল হওয়ার জন্য সংগঠনের সদস্য সদস্যাদের অভিনন্দন জানান সিআইটিইউ রাজ্য নেতৃবৃন্দ ।নেতৃবৃন্দ আরো জানান ,রাজ্যের ইট ভাটা শ্রমিক এবং নির্মাণ শ্রমিকরা সমস্যার মধ্য দিয়ে দিন যাপন করছেন ।তারা আর্থিক সংকটের মধ্যে রয়েছেন ।এই অবস্থায় সংশ্লিষ্ট শ্রমিকদের স্বার্থে পাঁচ দফা দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দাবি পূরণ করতে হবে। অন্যথায় তারা আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলন সংঘটিত করে তুলবেন।