
আইনেট প্রতিনিধিঃ সুপ্রিম কোর্টের রায় কে মান্যতা দিয়ে নিয়মিতকরণ সহ বিভিন্ন দাবি পূরণের লক্ষ্যে আন্দোলন সংঘটিত করে চলছে রাজ্যের অঙ্গনওয়াড়ী কর্মী এবং সহায়িকারা। বুধবার প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই বিএমএস সমর্থিত অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে রাজ্য বিধানসভার সচিবের নিকট ডেপুটেশন প্রদান করেন ।মূলত সুপ্রিম কোর্টের রায় কে মান্যতা দিয়ে অবিলম্বে অঙ্গনওয়াড়ী কর্মী এবং সহায়িকাদের চাকরি নিয়মিত করা ,তাদের পেনশনের অর্থ রাশি বৃদ্ধি করা সহ অন্যান্য দাবির ভিত্তিতে এই ডেপিটেশন প্রদানের কর্মসূচি গ্রহণ করা হয় ।এই কর্মসূচি উপলক্ষে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে সমবেত হন।সেখান থেকে মিছিল সংঘটিত করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহাকরণের দিকে এগিয়ে যাওয়ার পথে সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় পুলিশ মিছিলের গতি রোধ করে। সেখানে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সংঘের পক্ষে ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভানেত্রী দেবশ্রী কলই এই ডেপুটেশন প্রদান কর্মসূচির লক্ষ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন।