
আইনেট প্রতিনিধিঃ খোয়াই থানার অন্তর্গত সিঙ্গিছড়া ২ নং বাজার সংলগ্ন এলাকায় এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে সিঙ্গিছড়ার বাসিন্দা দুলাল রায়ের গোয়াল ঘর থেকে একটি গবাদি পশু চুরি করে নিয়ে যায় চোরচক্র। জানা গেছে, প্রতিদিনের মতো এদিন সকালেও দুলাল বাবু গোয়াল ঘরে গিয়ে দেখেন ঘরের দরজা খোলা এবং ভেতরে থাকা গবাদি পশুটি উধাও।ভুক্তভোগী দুলাল রায় পেশায় একজন প্রান্তিক গোপালক। এই গবাদি পশুর দুধ বিক্রি করেই তাঁর অভাবের সংসার চলত। সম্বলটুকু হারিয়ে তিনি এখন প্রায় নিঃস্ব। সংসারের একমাত্র আয়ের উৎস হারিয়ে এখন দিশেহারা দুলাল রায় এবং তাঁর পরিবার।