img


মহিলা কংগ্রেসের বিধানসভা অভিযান রুখে দিল পুলিশ


আইনেট  প্রতিনিধিঃ   অবিলম্বে ২০২৩ সালে লোকসভা এবং রাজ্যসভায় পাস হয়ে যাওয়া মহিলা সংরক্ষণ বিল কার্যকরী করার দাবিতে বৃহস্পতিবার বিধানসভা অভিযান আহবান করে প্রদেশ মহিলা কংগ্রেস ।এই বিধানসভা  অভিধানে অংশ নিতে মহিলা কংগ্রেসের কর্মী সমর্থকরা কংগ্রেস ভবনের সামনে সমবেত হন ।কংগ্রেস ভবনের সামনে থেকে যথাসময়ে মিছিল শুরুর সময় পুলিশ কংগ্রেস ভবনের সামনেই মহিলা কংগ্রেসের মিছিলটির গতিরোধ করে ।পুলিশের সাথে মহিলা কংগ্রেস কর্মী সমর্থকদের ধস্তাধস্তি হয়। এতে পোস্ট অফিস চৌমুহনী এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনার তীব্র নিন্দা জানান প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী ।তিনি জানান, ২০২৩ সালে লোকসভা এবং রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিল ধনী ভোটে পাস হয়। কিন্তু এই বিল কার্যকরী না করে এতে কিছু সংশোধনী এনে কেন্দ্রীয় সরকার সম্প্রতি লোকসভার বিশেষ অধিবেশন আহ্বান করে সংশোধনী বিলটি পাস করানোর চেষ্টা করে। কিন্তু লোকসভায় ভোটাভুটিতে দুই তৃতীয়াংশ সমর্থন পাওয়া যায়নি ।তাই সংশোধনী বিলটি পাশ করানো যায়নি। এই নিয়ে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি দল কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দল গুলিকে কালিমালিপ্ত করার প্রয়াশ নিতে শুরু করেছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং দ্রুত মহিলা সংরক্ষণ বিল কার্যকরী করার দাবিতে বিধানসভা অভিযান সংঘটিত করা হচ্ছে ।কিন্তু এই সময় পুলিশ এসে মহিলা কংগ্রেসের মিছিলের গতিরোধ করার চেষ্টা করছে ।পুলিশ প্রশাসনের এই ধরনের কার্যকলাপের তীব্র নিন্দা জানান রাজ্য মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী।