
আইনেট প্রতিনিধিঃ অবশেষে গ্রেপ্তার বিশ্বজিৎ দেববর্মা। বর্তমানে মধুপুর থানার লকআপে তার অবস্থান। গত রবিবার দক্ষিণ মধুপুর পঞ্চায়েত এলাকার আট বছরের এক নাবালিকা কন্যাকে বাড়ি থেকে ফুসলিয়ে নিয়ে বাড়ির পাশেই এক জঙ্গলে বলপূর্বক ভাবে ধর্ষণ করে। একটা সময় সেই নাবালিকা কন্যা যখন চিৎকার শুরু করে পাড়া-প্রতিবেশী এগিয়ে আসলে সেই নাবালিকা কন্যার শরীরের বিভিন্ন জায়গায় জলন্ত সিগারেটের আগুন লাগিয়ে দেই। তাতেও ক্ষান্ত থাকেনি বিশ্বজিৎ দেববর্মা। পরবর্তী সময়ে নাবালিকা কন্যাটিকে উঠিয়ে নিয়ে যাই মধুপুর এলাকার এক সুইজগেটের সামনে। তার উদ্দেশ্য সেই নাবালিকা কন্যাটিকে খুন করে নদীর জলে ফেলে দেবে। এমন সময় এলাকার জনগণ দেখতে পেয়ে সেই নাবালিকা কন্যাটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে মধুপুর হাসপাতালে পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এদিকে ঘটনার তিন দিন অতিক্রান্ত হওয়ার দরুন বাম যুব সংগঠন কমলাসাগর অঞ্চল এবং মধপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে বুধবার মধুপুর থানার ওসি নিকট ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনের পর 24 ঘন্টা সময় বেঁধে দেই মধুপুর থানার ওসিকে।তারমধ্যে গ্রেপ্তার না করতে পারলে বাম যুব সংগঠন বৃহত্তর আন্দোলনে নামবে। তারই মধ্যে মধুপুর থানার পুলিশের তৎপরতায় বিশ্বজিৎকে বুধবার রাত্রিবেলা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এদিকে মধুপুর থানার ওসি জানান তার বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করে আজই মহকুমা আদালতে সুপর্ণ করা হবে। তবে এলাকার পক্ষ থেকে তার কঠোর শাস্তি দাবী রাখছে সকলেই।