img


ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ২০২৫ -২৬ অর্থ বর্ষের ব্যবসা বৃদ্ধি হয় ৯.৪৯ শতাংশ


আইনেট  প্রতিনিধিঃ     ১৯৭৬ সালে মাত্র চারটি শাখা নিয়ে পথ চলা শুরু করেছিল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ।বর্তমান সময়ে এই ব্যাংক শক্তিশালী অর্থনৈতিক ভিত এবং পরিকাঠামোর উপর দাঁড়িয়ে। বর্তমান সময়ে গ্রামীণ ব্যাংকের শাখা রয়েছে ১৫০ টি ,যা রাজ্যের মধ্যে অন্যান্য ব্যাঙ্কের চেয়ে বেশি।     রাজ্যে স্বচ্ছতার সাথে পরিষেবা প্রদান করে চলছে এই ব্যাংক ।ফলে বর্তমানে ব্যাংকের গ্রাহক সংখ্যা ২৭ লাখে পৌছেছে।এর মধ্যে কুড়ি লাখের বেশি গ্রাহকদের এসি অ্যাকাউন্ট রয়েছে ।   শনিবার এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য তুলে ধরেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং ।  তিনি দাবি করেন, ২০২২ সালে তিনি দায়িত্বভার গ্রহণের পর ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রভূত উন্নতি হয়েছে। সিডি রেশিও বৃদ্ধি পেয়ে হয়েছে ৪১.৬২ শতাংশ ।২০২২ ২৩ অর্থবছরে ব্যাংকের নেট লাভ ছিল ৩ কোটি টাকা। সেই স্থান থেকে ২০২৪ -২৫ অর্থবর্ষে ব্যাংকের নেট লাভ হয়েছে ১০৪ কোটি টাকা। সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান আরো জানান ,ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ২০২৫ -২৬ অর্থ বর্ষের ব্যবসা বৃদ্ধি হয় ৯.৪৯ শতাংশ ।    ডিপোজিট বৃদ্ধি পেয়েছে ১০ হাজার ৮৮৯ কোটি টাকা ।নেট প্রফিট হয়েছে ১৮৪. ৮৪ কোটি টাকা।   ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান আরো জানান, গত তিন বছর ধরে রাজ্যের সিডি রেশিও নিম্নমুখী ।২৪- ২৫ অর্থ বর্ষের সিডি রেশিও ছিল ৫০ শতাংশ ।দক্ষিণ ভারতের রাজ্যগুলির সিডি রেশিও ১০০ শতাংশের বেশি। বর্তমান সময়ে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে ত্রিপুরা ।তাই রাজ্যের সিডি রেশিও নির্মমুখী বলে জানান তিনি।