img


এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার উদয়পুর


আইনেট  প্রতিনিধিঃ  গতকাল রাত প্রায় পৌনে এগারটায় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে খবর আসে উদয়পুর পিত্রা ক্যানেলে এক ব্যক্তি পড়ে রয়েছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে দমকলের একটি গাড়ি ঘটনাস্থলে ছুটে যায়। গিয়ে ওই ব্যক্তিকে উদয়পুর টেপানিয়া স্থিত জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। চিকিৎসক সাংবাদিকদের জানায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা মৃত ব্যক্তিকে নিয়ে এসেছে। মৃত ব্যক্তির নাম চন্দন দেবনাথ। বয়স ৪২ বছর। বাবার নাম ললিত দেবনাথ। বাড়ি পশ্চিম পিত্রা এলাকায়। পুলিশকে খবর দেওয়া হয়েছে। ময়না তদন্তের পর জানা যাবে কিভাবে মৃত্যু হয়েছে চন্দন দেবনাথের। ময়না তদন্তের পর মৃতদেহ পরিবার হাতে তুলে দেওয়া হবে। এই ঘটনায় এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য। পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।