img


শুরু হল ত্রিপুরা রাজ্য দিনমজুর ইউনিয়নের দশম রাজ্য সম্মেলন


আইনেট  প্রতিনিধিঃ  শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে খোয়াইতে শুরু হল ত্রিপুরা রাজ্য দিনমজুর ইউনিয়নের দশম রাজ্য সম্মেলন। এদিন স্থানীয় শিক্ষক ভবনে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সম্মেলনের সূচনা করেন প্রাক্তন মন্ত্রী মানিক দে। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত,  বিধায়ক নির্মল বিশ্বাস,  সিপিআইএম জেলা সম্পাদক পদ্মা কুমার দেববর্মা সহ অন্যান্যরা।