img


অসুস্থ বিজেপি নেতৃত্বকে দেখতে হাসপাতালে গেলেন মন্ত্রী টিঙ্কু রায়


আইনেট  প্রতিনিধিঃ    অসুস্থ বর্ষিয়ান বিজেপি নেতৃত্ব জহর সাহাকে দেখতে হাঁপানিয়া হাসপাতালে গেলেন সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায় ।গত দুদিন যাবত বর্ষিয়ান বিজেপি নেতৃত্ব জহর সাহা শারীরিক অসুস্থতার কারণে হাঁপানিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।এদিন মন্ত্রী তার সাথে কথা বলেন ।চিকিৎসকদের সাথে কথা বলে তার শারীরিক অবস্থা সম্পর্কে অবগত হন তিনি ।পাশাপাশি রবিবারই কৈলাশহরের সত্য পাল নামে এক ব্যবসায়ী হাঁপানিয়া হাসপাতালে ভর্তি হন ।তার সাথে দেখা করে তার চিকিৎসা ব্যবস্থার খোঁজ-খবর নেন মন্ত্রী ।পরে মন্ত্রী টিংকু রায় জানান, দুজনের অবস্থাই স্থিতিশীল রয়েছে ।তাদের স্বাস্থ্য এবং চিকিৎসা পরিষেবা সম্পর্কে অবগত হন তিনি ।তারা যেন দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারেন সেজন্য ভগবানের নিকট প্রার্থনা জানান তিনি।