img


ধর্মনগরের গৌরী-শংকর ইনডোর স্পোর্টস হলে রক্তদান শিবির


আইনেট  প্রতিনিধিঃ     আজ উত্তর ত্রিপুরা জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার ধর্মনগরের গৌরী-শংকর ইনডোর স্পোর্টস হলে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। মানবতার সেবায় এই উদ্যোগকে কেন্দ্র করে খেলোয়ারদের মধ্যে  ব্যাপক সাড়া পড়ে।

এই রক্তদান শিবিরে উপস্থিত  অ্যাসোসিয়েশনের সভাপতি দিব্য জ্যোতি নাথ, এই এসোসিয়েশনের

প্রাক্তন সভাপতি, সমাজসেবী জহর চক্রবর্তী, সমাজসেবী কাজল দাস, খেলোয়াররা সহ অন্যান্য সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

শিবিরে সর্বমোট ২৮ জন রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রক্তদান শুধুমাত্র একটি দান নয়, এটি মানবতার সেবায় এক মহান দায়িত্ব। একটি ব্যাগ রক্ত কোনো মুমূর্ষু রোগীর জীবনে ফিরিয়ে আনতে পারে নতুন আশা ও নতুন জীবন।

উল্লেখযোগ্যভাবে,    এই মহৎ উদ্যোগের পাশাপাশি উত্তর ত্রিপুরা জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে ৫,০০০ টাকা অনুদান প্রদান করা হয়।সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন এই রক্তদান শিবিরের আয়োজক এবং  অ্যাসোসিয়েশনের সদস্যরা ।