img


সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত পশ্চিমবঙ্গবাসীর -মেয়র


আইনেট  প্রতিনিধিঃ    বিধানসভা নির্বাচনে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করায় পশ্চিমবঙ্গ বাসীকে অভিনন্দন জানালেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ।পশ্চিমবঙ্গে বিজেপির  জয় নিয়ে এক প্রতিক্রিয়ায় মেয়র জানান, স্বজনপোষণ আর দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গ। মানুষ এবার মুক্তি পাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ মানুষ দেখতে পারবেন ।তিনি আরো জানান ,চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ ,অসম এবং পদুচেরিতে জয় পেয়েছে বিজেপি ।এই জয় প্রমান করে ,বিজেপির উপর মানুষের আস্থা আরো বৃদ্ধি পাচ্ছে ।কেরলে বাম সরকারের বিপর্যয় প্রসঙ্গে তিনি বলেন ,দেশে কমিউনিস্টদের শেষ দুর্গ ছিল কেরল। এবারের নির্বাচনে কমিউনিস্টরা কেরল থেকেও ধুয়ে মুছে সাফ হয়ে গেছে।