
আইনেট প্রতিনিধিঃ এবারের পশ্চিমবঙ্গের বিধানসভার লড়াইটা তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির ছিল না ।লড়াই ছিল ভারত বনাম ভারত বিরোধী শক্তির ।এদিন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে এক প্রতিক্রিয়ায় জানালেন প্রদেশ বিজেপি সহ-সভানেত্রী পাপিয়া দত্ত। তিনি জানান ,আমাদের কাছে পশ্চিমবঙ্গ শুধু পশ্চিমবঙ্গের জন্যই গুরুত্বপূর্ণ নয়, গোটা দেশের সুরক্ষা, শান্তি ,প্রগতি ও সংহতির জন্য পশ্চিমবঙ্গ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু অনুপ্রবেশ এই রাজ্যে যেভাবে বাড়ছিল তাতে আমাদের দেশের খাদ্য, শিক্ষা এবং স্বাস্থ্যে প্রভাব পড়ছিল। আমরা যারা এদেশের নাগরিক ,আমাদের অধিকারের উপর ওপাড়ের অনুপ্রবেশকারীরা এসে ভাগ বসাচ্ছিল ।এরা ভারত বিরোধিতা করছিল ।এদিন প্রদেশ বিজেপি সহ-সভা নেত্রী আরো জানান, অনুপ্রবেশকারীদের জন্য পশ্চিমবঙ্গের দরজা খুলে দিয়েছিল তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি ।এতে দেশেরর নিরাপত্তা বিপদজনক হয়ে দাঁড়িয়েছিল।