আইনেট প্রতিনিধিঃ বাংলার বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। পরিষদীয় দলের বৈঠকে বাংলার বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নামে সিলমোহর। আগামিকালই মুখ্যমন্ত্রী হিসেবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথগ্রহণ শুভেন্দু অধিকারীর। তারপরই বাংলায় পথ চলা শুরু হবে শুভেন্দু অধিকারীর সরকারের। ২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব যে তাঁর ওপর অনেক ভরসা করছেন, তা স্পষ্ট হয়ে গিয়েছিল যখন তাঁকে ভবানীপুরে টিকিট দিয়েছিল দল। কারণ, এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী। অর্থাৎ, এরকম একটা হেভিওয়েট সিটে যে দল তাদের সবথেকে নির্ভরশীল কাউকে দাঁড় করাবে সেটাই স্বাভাবিক। বিজেপি নেতৃত্বের সেই ভরসার মান রেখেছেন শুভেন্দু। ভবানীপুর কেন্দ্র থেকে পরাস্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ১৫ হাজার ১০৫ ভোটে হারিয়েছেন তাঁকে। শুধু তা-ই নয়, গতবার নন্দীগ্রাম আসনেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন তিনি। এবার আর পূর্ব মেদিনীপুরে অন্যতম প্রখ্যাত জনপদে তৃণমূলনেত্রী ভোটে না দাঁড়ালেও, ভোটের একেবারে মুখে বিজেপি থেকে তৃণমূলে আসা পবিত্র করকে টিকিট দিয়েছিল ঘাসফুল শিবির। সেই চ্যালেঞ্জও গ্রহণ করেছেন শুভেন্দু। সেখানেও বাজিমাত করেছেন তিনি। তারপর থেকেই গোটা রাজ্যজুড়ে জল্পনা আরও বেড়ে যায় যে, শুভেন্দু অধিকারীই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন। সময়ে সেই ছবি পরিষ্কার হয়ে যাবে।