img


: রাজ্যেও অনুষ্ঠিত বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত :


আইনেট  প্রতিনিধিঃ      শনিবার জাতীয় লোক আদালত। চলতি বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত এটি। এদিন সারা দেশের সাথে রাজ্যেও জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয় ।এর জন্য রাজ্যের বিভিন্ন আদালতে ৪৫টি বেঞ্চ গঠন করা হয়। দ্বিতীয় জাতীয় লোক আদালতে ২৫ হাজার ৫১৪ টি বিভিন্ন ধরনের মামলা নিষ্পত্তির জন্য উঠে। মামলাগুলির মধ্যে ট্রাফিক চালান, ব্যাংক ঋণ, দেওয়ানী বিবাদ এবং আপসযোগ্য ফৌজদারী মামলা সহ বিভিন্ন বিচারাধীন মামলা রয়েছে। বছরের দ্বিতীয় এই জাতীয় লোক আদালত পরিচালনার দায়িত্বে রয়েছে ত্রিপুরা স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি। এদিন সংস্থার সহকারী সচিব রাজর্ষি চক্রবর্তী এই সংবাদ জানান।   উল্লেখ্য ,এবছর প্রথম জাতীয় লোক আদালত টি অনুষ্ঠিত হয় ১৪ই মার্চ ।তৃতীয় লোক আদালতটি অনুষ্ঠিত হবে আগামী ১২ সেপ্টেম্বর এবং চতুর্থ লোক আদালতটি অনুষ্ঠিত হবে চলতি বছরের ৬ ডিসেম্বর।