img


বাইক চুরির দায়ে অভিযুক্ত এক যুবক কে আটক


  আইনেট  প্রতিনিধিঃ   গত ৭ ই মে উদয়পুর রমেশ জচৌমুহনী স্থিত একটি মাইক্রো ফাইনান্স অফিসের সামনে থেকে বিজয় নাথের একটি কালো রঙের পালসার বাইক যার নম্বর টি আর 0৮ এইচ৫৯৮৫ চুরি করে নিয়ে যায় কে বা কারা। এই চুরি যাওয়া কারণে বাইকের মালিক বিজয় নাথ সেদিন রাতেই রাধা কিশোর পুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে যার নম্বর ৪৬/২০২৬. পুলিশ তদন্ত শুরু করে গতকাল রাতে রমেশ চৌমুহনী থেকে তানিজ মিয়া নামে একজনকে গ্ৰেপ্তার করে নিয়ে আসে রাধা কিশোর পুর থানায়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে গতকাল রাতে রাধা কিশোর পুর থানার ওসি সঞ্জীব লস্করের নেতৃত্বে পুলিশের একটি টিম ফুলকুমারী স্থিত পলিটেকনিক কলেজের একটি জঙ্গল থেকে বাইকটি উদ্ধার করে নিয়ে আসে থানায়। অপরদিকে রাধা কিশোরপুর থানার ওসি সঞ্জীব লস্কর জানান গত কিছুদিন আগে আরেকটি বাইক জগন্নাথ চৌমুহনীথেকে চুরি হয়েছিল। এই চুরির অভিযোগে গত কাল উদয়পুর আঠারোবেলা থেকে বাদল জমাতিয়া কে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া বাইকটি কে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।