
আইনেট প্রতিনিধিঃ সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যে পশ্চিমবঙ্গ, অসম এবং পুদুচেরিতে জয় পেয়েছে বিজেপি ।এর পাশাপাশি ত্রিপুরার ৫৬ নম্বর ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী ।এই জয়ের সুবাদে এখন মন্ডলে মন্ডলে চলছে বিজয় উৎসব উদযাপন ।বুধবার রাজ্যের ধর্মনগর ও তিন রাজ্যে বিজেপির বিরাট জয়ে বিজয় উৎসব উদযাপন করলো ৭ রামনগর মন্ডল কমিটি ।এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ,মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ রামনগর এলাকার কর্পোরেটরগণ ও বিজেপি নেতৃবৃন্দ । বিজয় মিছিলটি রামনগরের জয়পুর থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে ।এই বিজয় মিছিল থেকে তিন রাজ্যে বিপুল জয়ে সংশ্লিষ্ট বিজেপি নেতৃবৃন্দদের অভিনন্দন জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ।রাজ্যের ধর্মনগর কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ের জন্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যকে অভিনন্দন জানান তিনি।