
আইনেট প্রতিনিধিঃ বুধবার পূর্ব নির্ধারিত সূচি অনুসারে বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেন ধর্মনগর কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী ।বিধানসভার লবিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠান ঘিরে রাজ্য রাজনীতির চাঁদের হাট বসে বিধানসভার লবিতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ,প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধানসভার অধ্যক্ষ রাম পদ জমাতিয়া ,মন্ত্রী রতন লাল নাথ ,সুশান্ত চৌধুরী,সান্তনি চাকমা, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ,বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ আরো কিছু বিধায়ক । অনুষ্ঠানে নবনির্বাচিত বিধায়ক কে শপথ বাক্য পাঠ করান অধ্যক্ষ রাম পদ জমাতিয়া। শপথ গ্রহণের ঠিক পরেই হাতে পুষ্প স্তবক তুলে দিয়ে নতুন বিধায়ককে অভিনন্দন এবং শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ও প্রদেশ বিজেপি সভাপতি তথা সংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা ।এদিন অনুষ্ঠানে এক প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী জানান ,অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণে এই আসনটি শূন্য ছিল। এবার শুন্য আসন পূরণ হয়েছে। নবনির্বাচিত বিধায়ক যেন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানান তিনি ।মুখ্যমন্ত্রী আরো বলেন ,শুধুমাত্র ধর্মনগর নয়, গোটা রাজ্যের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে বিধানসভায় নবনির্বাচিত বিধায়কের কাছ থেকে গঠন মূলক ভূমিকা প্রত্যাশা করেন তিনি।