img


: স্বাস্থ্যপরিসেবার কাজে নার্সদের ভূমিকা গুরুত্বপূর্ণ -মুখ্যমন্ত্রী :


আইনেট  প্রতিনিধিঃ    ইন্টারন্যাশনাল নার্সেস ডে উদযাপন উপলক্ষে বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার দেবশ্রী দেববর্মা ,স্বাস্থ্য  ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডাক্তার অঞ্জন দাস ,ডিরেক্টর অব মেডিকেল এডুকেশন প্রফেসর ডাক্তার এইচ পি শর্মা সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী ।তিনি নার্সদের পরিষেবা প্রদানে আরো যত্নবান হওয়ার পরামর্শ দেন। মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র ।বর্তমানে রাজ্যে ৪৫০ সিটের মেডিকেল কলেজ হয়েছে। আরও মেডিকেল কলেজ হচ্ছে ।এডিসি এলাকাতেও একটি মেডিকেল কলেজ হবে ।বর্তমান সময়ে স্বাস্থ্য ক্ষেত্রে কাজের অনেক সুযোগ বেড়ে গেছে ।এই ক্ষেত্রে নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।