img


মাতারবাড়ি তে পূজা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও উত্তরপ্রদেশের উপ মূখ্যমন্ত্রী।


আইনেট  প্রতিনিধিঃ    বুধবার দুপুরে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা দাশগুপ্ত ও উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক ৫১ পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পূজা দিতে আসেন। মায়ের মন্দিরে আসা মাত্র গোমতী জেলার জেলা শাসক রিঙ্কু লাথের ও গোমতী জেলার পুলিশ সুপার ডা কিরন কুমার কে তাদের ফুল দিয়ে স্বাগত জানান। তারপর তারা মায়ের মন্দিরে গিয়ে পূজা দেন।মায়ের মন্দিরে পূজো দিয়ে মন্দিরের শিব মন্দিরে ও পূজা দেন। সাংবাদিকদের সামনে তিনি বলেন, মায়ের মন্দিরে পূজা দিয়ে দেশের মানুষের মঙ্গল কামনা করেছেন। মায়ের মন্দিরে আসতে পেরে খুবই খুশি।