
আইনেট প্রতিনিধিঃ ৮৬৫ জন পোস্ট গ্রাজুয়েট শিক্ষকের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হল। বৃহস্পতিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কর্মপ্রার্থীদের মধ্যে এই অফার বন্টন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা । এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের সচিব মিলিন্দ রামটেক ,এলিমেন্টারি এবং সেকেন্ডারি এডুকেশনের অধিকর্তা রাজীব দত্ত ,এস সি ই আর টি দপ্তরের অধিকর্তা শ্রীমতি এল ডারলং ,টিআরবিটি চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন রায় সহ অন্যান্য আধিকারিকরা। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীসহ উপস্থিত অতিথিরা নির্বাচিতদের হাতে নিয়োগপত্র তুলে দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,অনেক সময় দেখা যায় ,চাকরির জন্য কর্ম প্রার্থীরা রাস্তায় নামছেন। রাস্তায় নামার কোন কারণ নেই ।চিন্তারও কিছু নেই। নিয়োগ পত্র প্রদানের প্রক্রিয়া জারি রয়েছে।যত দ্রুত সম্ভব নিয়োগপত্র প্রদানে বিভিন্ন দপ্তরে পদ্ধতিগত প্রক্রিয়া চলছে।মুখ্যমন্ত্রী বলেন ,শুন্য পদ পুরন করার পাশাপাশি নতুন পদ সৃষ্টি ও পূরণ করা বর্তমান সরকারের দায়িত্ব এবং কর্তব্য ।মুখ্যমন্ত্রী আরও জানান ,আরও অনেক দপ্তরে শূন্য পদ পূরণের প্রক্রিয়া পাইপ লাইনে রয়েছে। এদিন এই অনুষ্ঠানে নিয়োগপত্র প্রাপকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন ,যে স্বপ্ন আপনারা দেখেছিলেন তা আজ সত্যে পরিণত হয়েছে ।