
আইনেট প্রতিনিধিঃ আধুনিক নার্সিং এর জনক ফ্লোরেন্স নাইটিংগেলের ২০৬ তম জন্মদিবস উদযাপন উপলক্ষে রবিবার আগরতলা গভর্মেন্ট ডেন্টাল কলেজের অডিটোরিয়ামে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত হয় এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার দেবশ্রী দেববর্মা ,পরিবার কল্যাণ ও প্রিভেন্টিভ মেডিসিনের অধিকর্তা ডাক্তার অঞ্জন দাস সহ অন্যান্যরা ।অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য পরিষেবায় নার্সদের ভূমিকা অপরিসীম। এই ঘটনা আজ প্রমাণিত সত্য। মুখ্যমন্ত্রী আরও জানান ,স্বাস্থ্যপরিসেবাকে সঠিক রাখতে রক্তদানের কাজও অত্যন্ত প্রয়োজনীয়। কারণ রক্ত বাইরে থেকে কিনতে পারা যায় না। মানুষের শরীর থেকেই গ্রহণ করতে হয় ।রাজ্যে মোট জনসংখ্যার এক শতাংশ রক্ত প্রয়োজন হয় ।সেই নিরিখে প্রতিবছর রাজ্যে ৪৪ হাজার ইউনিট রক্তের প্রয়োজন হয় ।হাসপাতাল গুলিতে রক্তের যোগান বজায় রাখতে রক্তদানে এগিয়ে আসার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী।