img


আবারও রেল দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি।


আইনেট  প্রতিনিধিঃ   আবারও রেল দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। মৃতের নাম স্বপন দেবনাথ। বয়স আনুমানিক ৬০ বছর। ঘটনাটি ঘটেছে রানিরবাজারের ব্রহ্ম টিলা এলাকায়। জানা গেছে,    এদিন রেললাইনের কাছে থাকা অবস্থায় আচমকাই ট্রেনের ধাক্কায় গুরুতরভাবে আহত হন স্বপন দেবনাথ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং খবর দেওয়া হয় পুলিশ ও রেল কর্তৃপক্ষকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।