img


বিদ্যুৎ দপ্তরের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলেন বিদ্যুৎ নিগমের কর্মী


আইনেট  প্রতিনিধিঃ    সহকর্মীদের গাফিলতির অভিযোগে বিদ্যুৎ দপ্তরের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলেন বিদ্যুৎ নিগমের কর্মী বিশ্ব রায় দেববর্মা। বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, ৭৯ বিদ্যুৎ নিগমে কর্মরত বিশ্ব রায় দেববর্মা দায়িত্ব পালনকালে বিদ্যুতের লাইনে কাজ করছিলেন। অভিযোগ, কাজের সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করায় আচমকাই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।ঘটনার পর সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁর চিকিৎসা শুরু করেছেন।এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যুৎ নিগমের কর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  সহকর্মীদের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহত কর্মীর পরিবারের দাবির, পরও হাসপাতালে উপস্থিত এক সহকর্মী আহতের পরিবারের অভিযোগ মানতে  নারাজ। অন্যদিকে, ঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।