img


রাজ্য যুব কংগ্রেসের প্রথম কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত


আইনেট  প্রতিনিধিঃ  সম্প্রতি যুব কংগ্রেসের দ্বিতীয় পর্যায়ের জন্য প্রদেশ সভাপতি নির্বাচিত হয়েছেন নীল কমল সাহা ।তিনি তার কার্যকরী কমিটি গঠন করেছেন ।নবগঠিত প্রদেশ যুব কংগ্রেসের কার্যকরী কমিটির প্রথম রাজ্যভিত্তিক বৈঠক রবিবার আগরতলার স্টুডেন্টস হেলথ হোমে অনুষ্ঠিত হয় ।এই সভায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি উদয় ভানু চিব, সর্বভারতীয় যুব কংগ্রেস ইনচার্জ মনিশ শর্মা, রাজ্য যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা ,কংগ্রেস বিধায়ক তথা সিডাব্লিউসি সদস্য সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্যরা ।সভার শুরুতেই কংগ্রেস নেতৃত্বদের উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক হাতে তুলে দিয়ে স্বাগত জানানো হয় ।সভায় বক্তব্য রাখেন কংগ্রেসের সিডাব্লিউসি সদস্য তথা বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি বলেন ,দেশের বর্তমান অবস্থা মোটেই ভালো নয়। আর্থিক দিক দিয়ে দেশ বিপর্যস্ত ।বিদেশ নীতি পুরোপুরি ব্যর্থ ।কম্প্রোমাইজড প্রধানমন্ত্রী কারণেই দেশের এই অবস্থা বলে অভিমত ব্যক্ত করে তিনি বলেন ,দেশ যে এই পথে এগোবে তা রাহুল গান্ধী অনেক আগেই বলেছিলেন। রাহুল গান্ধীর কথাই আজ সত্যে পরিণত হচ্ছে ।উপস্থিত যুব কংগ্রেস নেতৃবৃন্দের উদ্দেশ্যে বিধায়ক সুদীপ রায় বার্মন বলেন ,আপনাদের গর্ব করা উচিত ।কারণ আপনারা রাহুল গান্ধীর নেতৃত্বাধীন রয়েছেন ।দেশের মন্দা আর্থিক অবস্থার পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন ,ওয়ার্ল্ড মনিটরিং ফান্ড থেকে দেশের ঋণের পরিমাণ প্রায় ২৫০ লক্ষ কোটি টাকা ।যার অর্থ, প্রতিটি ভারতবাসী সাড়ে চার লক্ষ টাকা করে ঋণের জালে আবদ্ধ রয়েছেন ।এর সুদ গুনতে হচ্ছে ।তাই স্বাভাবিকভাবেই নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি হবেই ।মানুষ নিত্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে অসহায় হয়ে পড়বেন। এই অবস্থায় যুব কংগ্রেস কর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান কংগ্রেস বিধায়ক সুদিপ রায় বর্মন।