
আইনেট প্রতিনিধিঃ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে সমৃদ্ধি ২.০ অনুষ্ঠানের সূচনা হলো ।টি আর এল এম এবং নগর উন্নয়ন দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই অনুষ্ঠান ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, অর্থ দপ্তরের সচিব প্রশান্ত কুমার গোয়েল, পশ্চিম জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল ,টিআরএল-এর সিইও তড়িৎ কান্তি চাকমা সহ অন্যান্য আধিকারিকরা । কৃষি ক্ষেত্র এবং সহায়ক দলের মাধ্যমে মহিলাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যেই সমৃদ্ধি ২.০ কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন ,রাজ্যে ১ লক্ষ ৮ হাজার ২৮১ জন লাখপতি দিদি রয়েছেন। শতাংশের নিরিখে এই সংক্ষা পচানব্বই শতাংশ।রাজ্যে তিন লক্ষ আটচল্লিশ হাজার মহিলা কৃষক রয়েছেন ।এরা কৃষি, পশুপালন এবং মৎস্য চাষে সক্রিয়ভাবে যুক্ত ।মুখ্যমন্ত্রী আরও জানান ,এর পাশাপাশি রাজ্যে ৫৫ হাজার ৫৬৯ টি স্ব-সহায়ক দল রয়েছে ।গোটা রাজ্যে তাদের একটা বিরাট নেটওয়ার্ক রয়েছে ।ব্যাংকগুলি এখন পর্যন্ত সহায়ক দলগুলিকে ২ হাজার ৩৮৯ কোটি টাকা ঋণ দিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহিলাদের আর্থসামাজিক উন্নয়নে বেশি জোর দিয়েছেন ।রাজ্য সরকারও এই লক্ষ্যে কাজ করে চলছে তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী জানান রাজ্যের মহিলা পরিচালিত সহায়ক দলগুলিকে শক্তিশালী করতে সরকার ৮৩৭ দশমিক ৩২ কোটি টাকার রিভলভিং ফান্ড এবং কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড দিয়েছে। এর মাধ্যমে স্ব সহায়ক দলগুলির কাজের পরিধি আরো বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।