img


ধলাই জেলা শাসকের ভিসি হলে জন ভাগীদারি অভিযান,


আইনেট  প্রতিনিধিঃ   আজ ধলাই জেলা শাসকের ভিসি হলে জন ভাগীদারি অভিযান, সবছে দূর সবছে পেহেলে কর্মসূচির শুভ সূচনা হয়। ধলাই জেলাভিত্তিক এই কর্মসূচির সূচনা পর্বে উপস্থিত ছিলেন জেলাশাসক বিবেক এইচ.বি, জনজাতি কল্যাণ দপ্তরের জেলা আধিকারিক মহেন্দ্র কমবে চাকমা সহ অন্যান্য বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।  জেলাশাসক বলেন এই কর্মসূচির মধ্য দিয়ে জেলার দূরবর্তী যে সমস্ত জনপদগুলো রয়েছে সেখানে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা আগামী ২৫ মে এর মধ্যে বিভিন্ন প্রশাসনিক শিবিরের মধ্য দিয়ে সুযোগ-সুবিধা পৌঁছে দেয়া হবে। নির্ধারিত সময়ে ধলাই জেলার ৮ টি ব্লক এলাকার ৪০ টি স্থানে এই প্রশাসনিক শিবির গুলি অনুষ্ঠিত হবে। তিনি সকলের কাছে অনুরোধ করেন যেন এই সময়ে প্রত্যেকে  প্রশাসনিক শিবির গুলির মধ্যে উপস্থিত হয়ে নিজেদের কোন সমস্যা থাকলে তা সমাধান করে নেন।