img


মুহুরীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিনিধিদল।


আইনেট  প্রতিনিধিঃ    মুহুরীপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সার্বিক উন্নয়নে কাজকরেযাচ্ছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল ইনচার্জ ডাক্তার রাকেশ চৌঁধুরী। উনার একান্ত প্রচেষ্টায় স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রে আগত রুগিরা সঠিকভাবে চিকিৎসা পরিষেবা পেয়ে সুস্থ হয়েঘরেফিরেযাচ্ছে।  এরইমধ্যে মুহুরীপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আরো মান উন্নয়নের লক্ষ্যে তিনি ন্যাশানাল কোয়ালিটির জন্য আবেদন করেছেন।  উনার আবেদন অনুযায়ী সোমবার সকালবেলা থেকে ন্যাশানাল কোয়ালিটির এসেসম্যান্টের জন্য কেন্দ্রীয় স্তরের দুইজন প্রতিনিধি  সমীরন শর্মা ও বীজয় চন্দ্র ঝা আসেন।  দুইদিনব্যাপী চলবে এই এসেসম্যান্ট।  এই এসেসমেন্টের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন দিকগুলি পরিদর্শনকরেন কেন্দ্রীয় প্রতিনিধিদল । এই পরিদর্শনকে কেন্দ্রকরে মুহুরীপুর এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরাযায়। সকলে আশাবাদী মুহুরীপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ম্যাডিকেল ইনচার্জ রাকেশ চৌঁধুরীর উদ্দ্যোগে এই হাসপাতালের আরো মান উন্নয়নহবে।