
আইনেট প্রতিনিধিঃ দল সরকার এবং জনগণের সুবিধার্থে কর্মকর্তাদের শক্তিশালী কলার লক্ষ্যেই বিজেপির পন্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান। মঙ্গলবার চার বড়জলা মন্ডলের মন্ডল প্রশিক্ষণ বর্গের সূচনা করে বললেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। মন্ত্রী আরো জানান ,সরকারে থাকাই বিজেপি দলের একমাত্র কাজ নয়। ।এই প্রশিক্ষণ শিবিরে বক্তব্য রাখতে গিয়ে দলের কার্যকর্তাদের মূল লক্ষ্যগুলি তুলে ধরেন মন্ত্রী। প্রান্তিক অঞ্চলের জনগণের সাথে আরো নিবিড়ভাবে যুক্ত হওয়ার জন্য কর্মীদের প্রতি বার্তা দেন তিনি ।পরে এই প্রশিক্ষণ শিবির প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায় জানান ,সরকারে থাকাটাই বিজেপির একমাত্র কাজ নয় ।সংগঠনকে সুদৃঢ় করে সবার সাথে ঐক্য স্থাপন করাই বিজেপির প্রধান কাজ ।তিনি আরো বলেন ,সংগঠন মানে কার্যকর্তাদের শক্তিশালী করা ।কর্মকর্তারা শক্তিশালী হলেই দল এবং সরকার শক্তিশালী হবে ।এর ফলে সমাজের অন্তিম পর্যায় পর্যন্ত মানুষের সুবিধা হবে।