img


পশ্চিম জেলার ৬ ব্লক কে অত্যাধুনিক বর্জ্য সংগ্রহকারী গাড়ি বিতরণ


আইনেট  প্রতিনিধিঃ     মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে শহর থেকে গ্রাম সর্বত্র বর্জ্য পদার্থ সংগ্রহের ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। শীর্ষ আদালতের এই নির্দেশ মেনে স্বচ্ছ ভারত মিশন কর্মসূচির অঙ্গ হিসেবে পশ্চিম ত্রিপুরা জেলার ছয়টি ব্লক কে নতুন ছয়টি হাইড্রোলিক হুপার বর্জ্য সংগ্রহকারী যানবাহন বিতরণ করা হলো ।এদিন এই উপলক্ষে পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার ,জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল ,অতিরিক্ত জেলা শাসক সহ পশ্চিম জেলার সংশ্লিষ্ট ছয়টি ব্লকের আধিকারিকরা ।নতুন বর্জ্য সংগ্রহকারী গাড়ি গুলিকে পতাকা নেড়ে শুভ সূচনা করেন জেলাশাসক ,জেলা সমাধিপতি এবং অতিরিক্ত জেলা শাসক ।     এই প্রসঙ্গে পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার জানান, স্বচ্ছ ভারত মিশনের অঙ্গ হিসেবে জেলার ছয়টি ব্লক কে ছয়টি বর্জ্য সংগ্রহকারী গাড়ি বিতরণ করা হলো। এখন থেকে বিভিন্ন ব্লকের অধীন সব বাজার এবং গলি থেকে বর্জ্য পদার্থ সাফাই করা হবে ।চার চাকার এই হাইড্রোলিক হুপার গাড়িগুলি বাড়িঘর থেকে বর্জ্য  সংগ্রহ করবে।বাজার ও আবাসিক এলাকা পরিষ্কার রাখতে ব্যবহৃত হবে। গাড়িগুলি ইলেকট্রনিক গাড়ি ।এই গাড়িগুলি পরিচালনায় খরচ অনেকটাই কমবে।