img


বিশালগড় পুর এলাকা সহ বিভিন্ন স্থানে অবাধে চলছে নাল ও কৃষি জমি ভরাট।


আইনেট  প্রতিনিধিঃ    বিশালগড় পুর এলাকা সহ বিভিন্ন স্থানে অবাধে চলছে নাল ও কৃষি জমি ভরাট। ইতিমধ্যেই বিশালগড়ে বিভিন্ন এলাকায় , বিশেষ করে পুর এলাকায় অনেক নাল ও কৃষি জমি অবৈধ ভাবে ভরাট হয়ে গেছে। বিশালগড় মহকুমা শাসক  অফিসের একটি চক্র এই অবৈধ চক্রের সাথে যুক্ত বলেও মহকুমা শাসক অফিস চত্বরে গুঞ্জন। তারই এক জ্বলন্ত প্রমাণ মিলল বিশালগড় মোটর স্ট্যান্ডে। চারমাস ধরে এই একই স্থানে অবৈধ উপায়ে নিজস্ব জমি ভরাট করছে স্থানীয় প্রভাবশালী নাগরিকরা। সংবাদের জেরেই টনক নড়লো মহকুমা প্রশাসনের। বিগত চার পাঁচ মাস যাবৎ এই এলাকায় একাধিক স্থানীয় নাগরিক জমি ভরাট করেছে। অবশেষে সেই এলাকায় ঘটনা সরজমিনে পরিদর্শন করলো বিশালগড় মহকুমা শাসকের নেতৃত্বে এক প্রশাসনিক দল।