img


প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর   ৩৫ তম মৃত্যুবার্ষিকী


আইনেট  প্রতিনিধিঃ   বৃহস্পতিবার প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর   ৩৫ তম মৃত্যুবার্ষিকী।   আজকের দিনটি প্রদেশ কংগ্রেসের উদ্যোগে সারা রাজ্যব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করে। প্রদেশ কংগ্রেস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রবীণ কংগ্রেস নেতা তথা বিধায়ক গোপাল চন্দ্র রায়। দলীয় পতাকা উত্তোলন করেন কর্মচারী নেতৃত্ব শান্তি রঞ্জন দেবনাথ। তাছাড়া অন্যান্য শাখা সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এদিন প্রথমে কংগ্রেস ভবনের সামনে রাজীব গান্ধীর মূর্তিতে পুষ্পার দর্পণ করে নেতৃত্বরা পরে রেলি করে গান্ধী ঘাট শহীদ বেদীতে গিয়ে  পুষ্পার্ঘ অর্পণ করেন নেতৃত্বরা ।