
আইনেট প্রতিনিধিঃ শুক্রবার বেলা আনুমানিক ১ ঘটিকায় বিলোনীয়া জোলাইবাড়ীর যাতায়তের রাস্তায় বনবিহার এলাকায় টি আর ০৮ ই ১৫৭৫ নাম্বারের মালবাহী ট্রিপার গাড়ী ও টি আর ০৩ এ ২৬১৩ নাম্বারের যাত্রীবাহী টাটা মেজিক গাড়ীর মধ্যে সংঘর্ষঘটে। এতেকরে টাটা মেজিক গাড়ীতে থাকা ৫ জন যাত্রী আহত হয়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে জোলাইবাড়ী দমকলবাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিতহয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসারজন্য মুহুরীপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়েযায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে তিনজনকে উন্নতচিকিৎসারজন্য শান্তির বাজার জেলা হাসপাতালে রেফারকরে অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসারপর ছেরে দেওয়াহয়। দুর্ঘটনা সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন মুহুরীপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রর মেডিকেল ইনচার্জ রাকেশ চৌধুরী।