
আইনেট প্রতিনিধিঃ কমলপুরের মেথিরমিয়া গ্রামে বাজ পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়। আজ যখন তীব্র বৃষ্টি শুরু হয় তখন গরু আনতে গেলে পশ্চিম কুচাইনালা পঞ্চায়েতের মেথিরমিয়া গ্রামের বাসিন্দা সুশীল দাস তীব্র বজ্রঘাতে গুরুতর আহত হন। উনাকে কমলপুর বি এস এম হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।