img


নেশা বিরোধী এবং বাল্য বিবাহ রোধ নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় উদয়পুর বিজ্ঞান কেন্দ্র অডিটরিয়ামে।


আইনেট  প্রতিনিধিঃ    নেশায় যুবসমাজ আর ধ্বংসের মুখে। নেশার কবল থেকে যুব সমাজকে রক্ষা করার দায়িত্ব নিয়ে একদিকে সরকার অন্যদিকে বিভিন্ন সামাজিক সংস্থা এর বিরুদ্ধে আন্দোলন ও প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে। হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা উদয়পুর শাখা, টেপানিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তর এবং গকুলপুর ও পূর্ব গকুলপুর গ্ৰাম পঞ্চায়েতের উদ্যোগে উদয়পুর বিজ্ঞান কেন্দ্র অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এক সভা। উপস্থিত ছিলেন উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়, হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার অধিকর্তা ডাঃ প্রদীপ ভৌমিক, গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার কমল রিয়াং, টেপানিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্জুন দেবনাথ সহ গকুলপুর ও পূর্ব গকুলপুরের  গ্ৰাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান গণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট সমাজসেবক গোপাল সরকার। অতিথিরা একটি গাছে জল দিয়ে অনুষ্ঠানে সূচনা করেন। স্বাগত ভাষণ দেন সংগঠনের উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক পার্থ প্রতিম সাহা। নেশার বিরুদ্ধে যুবসমাজ যেভাবে ধাবিত হচ্ছে সে থেকে যুব সমাজকে রক্ষা করার দায়িত্ব এ রাজ্যের সমস্ত অংশের মানুষকে এগিয়ে আসতে হবে। নেশার পরে আজ যুবসমাজ যেভাবে ধ্বংস হচ্ছে এর থেকে পরিবার সমাজ ও ধ্বংস হচ্ছে। রাজ্য সরকার যেভাবে নেশার বিরুদ্ধে যেভাবে কাজ করছেন একা সরকারের পক্ষে সম্ভব নয় নেশাকে আটকানো। যুব সমাজকে রক্ষা করতে হলে সরকারের পাশাপাশি সমস্ত সামাজিক সংস্থা, ক্লাব, বাজার কমিটি, জন প্রতিনিধিরা সহ সবংসের মানুষকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি দেখা যাচ্ছে রাজ্যে বাল্যবিবাহের উপর একটা ছোট্ট অংশ পরিবারের লোকজন মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে। এতে করে মেয়েদের শারীরিক নানা সমস্যা তৈরি হচ্ছে। এর বিরুদ্ধে সরকার জনগণকে নিয়ে এর বিরুদ্ধে কাজ চালিয়ে যাচ্ছে। শুধু সরকারের পক্ষে একে রোধ করা সম্ভব না। অভিবাবকদের ও বাল্যবিবাহ রোধে এগিয়ে আসার আহ্বান জানানো হয় এই আলোচনা সভায়। অনুষ্ঠানের শেষে গত পৌষ সংক্রান্তি উপলক্ষে পূর্ব গকুলপুর গ্ৰাম পঞ্চায়েতে যে আলপনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং গকুলপুর গ্ৰাম পঞ্চায়েতে যে পিঠে পুলি প্রতিযোগিতা অনুষ্ঠিত সে প্রতিযোগিতায় জয়ীদের ও পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান কে কেন্দ্র করে এলাকায় মা-বোনদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়। হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা আগামী দিনেও নেশার বিরুদ্ধে এবং বাল্যবিবাহ রোধে ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।