
আইনেট প্রতিনিধিঃ আবার বৃদ্ধি পেল পেট্রোল এবং ডিজেলের মূল্য ।এই নিয়ে দশদিনে মোট তিনবার বাড়লো পেট্রোল এবং ডিজেলের দাম ।শনিবার পেট্রোলের দাম বৃদ্ধি পেল লিটার প্রতি ৮৭ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ৮৮ পয়সা ।এর ফলে রাজ্যের পেট্রোল পাম্প গুলিতে পেট্রোলের মূল্য বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১০২ টাকা ২৯ পয়সা এবং ডিজেলের মূল্য বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৯১ টাকা ২৩ পয়সা ।এদিন রাজধানীর এক পেট্রোল পাম্পের আধিকারিক এই সংবাদ জানিয়েছেন। জানা গেছে ,মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এর ফলেই দেশের পেট্রোলের মূল্য নিয়ামক সংস্থা তৃতীয়বারের মতো পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয়েছে ।তবে পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে এর প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ী মহল থেকে শুরু করে ক্রেতা সাধারণ।