img


নতুন অফিস টাইমে মহাকরণে কর্মচারীদের ভিড়, বায়োমেট্রিক বিকল ঘিরে ক্ষোভ


আইনেট  প্রতিনিধিঃ   রাজ্য সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী সোমবার থেকে সরকারি দপ্তরগুলিতে সকাল ৯টা ৩০ মিনিটে অফিস শুরু হয়েছে। সেই নিয়ম মেনেই প্রথম দিন সকাল সকাল মহাকরণে আসতে দেখা যায় সরকারি কর্মচারীদের। সকাল থেকেই বৃষ্টির আবহাওয়া থাকলেও সময়মতো অফিসে পৌঁছাতে তৎপর ছিলেন কর্মচারীরা।

অনেক কর্মচারীর বক্তব্য, সরকারের নতুন সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন এবং নিয়ম মেনেই অফিসে আসছেন। তবে প্রথম দিনেই সামনে আসে একাধিক সমস্যা। বিশেষ করে মহাকরণের বিভিন্ন দপ্তরে বায়োমেট্রিক মেশিন অচল থাকায় কর্মচারীদের মধ্যে ক্ষোভ দেখাদেয়    কর্মচারীদের অভিযোগ, বায়োমেট্রিক মেশিন সচল না থাকলে কে সময়মতো অফিসে আসছে আর কে আসছে না, তা সঠিকভাবে নজরদারি করা সম্ভব হবে না। ফলে সরকারের নতুন নিয়ম কার্যকরভাবে বাস্তবায়ন করতেও সমস্যা তৈরি হতে পারে। দ্রুত বায়োমেট্রিক ব্যবস্থা সচল করার দাবি জানান তারা। এদিন অনেক কর্মচারী বলেন, নিয়ম সবাই মেনে চলুক সেটাই তারা চান। কিন্তু তার জন্য প্রয়োজন আধুনিক উপস্থিতি ব্যবস্থাকে সঠিকভাবে চালু রাখা। অন্যথায় শুধুমাত্র কাগজে-কলমে নিয়ম চালু করলেই বাস্তবে তার সুফল মিলবে না।